গুনাহ করার ইচ্ছা মানবজাতির সহজাত প্রবৃত্তি। কিন্তু একে দমন করার চেষ্টা করতে হয়। পবিত্রতাকে সঙ্গী করা, নেক আমলে লেগে থাকা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা গুনাহ থেকে বেঁচে থাকার মৌলিক উপায়। নবী-রাসুলরাও মন্দপ্রবণ প্রবৃত্তির ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করতেন। এ বিষয়ে মহান আল্লাহ ইউসুফ (আ.)-এর কথা এভাবে উল্লেখ করেন, ‘আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। নিশ্চয়ই মানুষের মন মন্দপ্রবণ। শুধু ওই ব্যক্তি ছাড়া, যার প্রতি আমার রব দয়া করেন। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল ও দয়াবান।’ (সুরা ইউসুফ: ৫৩)
মানুষকে জান্নাতে যেতে হলে কঠোর নিয়ন্ত্রণে জীবন যাপন করতে হয়। সবসময় মনকে পাপমুক্ত রাখার চেষ্টা করতে হয়। অন্যথায় শয়তান এই সুযোগকে এমনভাবে কাজে লাগায় যে, এক পর্যায়ে গুনাহকে আর গুনাহই মনে হয় না। যেমন শয়তান বলে, আজ তো বাইরে বৃষ্টি বা ঠাণ্ডা বেশি। জামাতে যাওয়ার প্রয়োজন নেই। এভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় গুনাহর দিকে বান্দাকে নিয়ে যাওয়া হয়। একদিন সে নামাজই ছেড়ে দেয়। প্রথমে বেগানা নারী-পুরুষের অল্প একটু কথা বলা, এরপর অযথা কথা বলা, হাসিঠাট্টা করা। শয়তান বলে- তোমরা তো আর কবিরা গুনাহ করছ না, নারী-পুরুষ একে অপরের প্রতি আন্তরিক থাকাতেই আসল কল্যাণ—এভাবে বান্দা পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়।
এটি কেমন একটি চমৎকার পোস্ট! ভালো কাজ করেছেন।
ReplyDelete//////সুন্দর কথা বলা হয়েছে
ReplyDeleteA visual feast with a user experience that hits all the right notes.
ReplyDeleteThe site's layout is clean and user-friendly.
ReplyDeleteThe 'Featured Products' section is a great showcase.
ReplyDeleteYour writing style is engaging. It kept me hooked from start to finish
ReplyDeleteThe thought-provoking questions you pose in your articles spark meaningful conversations. It's a testament to your impactful writing.
ReplyDelete
ReplyDeleteThe attention to detail is commendable.
"The humor in your writing always makes my day. Keep it up!"
ReplyDelete